1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেন জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন আইসিটি মন্ত্রী বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ফ্যাসিস্ট সরকারের চিত্র এই হাসপাতালে এসে দেখতে পারেন: পর্যটনমন্ত্রী উন্নয়নের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেনাল্টি নিয়ে নেইমার-এমবাপ্পের হাতাহাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬৩ Time View

মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয় তাদের। কিন্তু সম্পর্কটা যদি সাপে-নেউলে হয়ে যায়, তাহলে একসঙ্গে খেলবেন কী করে। কারন নেইমার আর কিলিয়ান এমবাপের মধ্যে এক দফা হাতাহাতিও হয়ে গেছে।

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে টানা দুই জয় পিএসজির। সবশেষ ম্যাচে মঁপেলিয়েকে ৫-২ গোলে হারায় লা প্যারিসিয়ানরা। বড় জয়কে ছাপিয়ে গেছে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি নেয়ার দ্বৈরথ। যা গড়িয়েছে মাঠ থেকে ড্রেসিংরুম পর্যন্ত। হাতাহাতি করেছেন পিএসজির আক্রমণের দুই তারকা।

গত ১৪ই আগস্ট ঘরের মাঠ পার্কে দেস প্রিন্সেসে নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলে পিএসজি। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। লিওনেল মেসি ও নেইমারের মতো দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে রেখে সেই পেনাল্টি নেন এমবাপ্পে। স্পটকিকে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। বিরতির আগে আরেকটি পেনাল্টি পায় পিএসজি। সেবারও পেনাল্টি নিতে চেয়েছিলেন এমবাপ্পে।

নেইমার প্রত্যাখ্যান করে দেন ও গোল করেন। ঘটনার জেরে ম্যাচশেষে ড্রেসিংরুমে ঝগড়ায় জড়িয়ে পড়েন দুই তারকা। ম্যাচশেষে পিএসজির দুই খেলোয়াড় ড্রেসিংরুমে ঝগড়ায় লিপ্ত হন। দুজনই হাতাহাতি করতে একে অপরের দিকে এগিয়ে আসেন। ওই সময় তীর্যক মন্তব্য করছিলেন নেইমার ও এমবাপ্পে। ড্রেসিংরুমে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে তারা একে অপরকে মাথায় ঢুস দেন। এরপর সতীর্থরা এসে তাদের থামায়।

ইউরোপিয়ান গণমাধ্যম থেকে জানা যায়, নতুন চুক্তি অনুসারে পিএসজির পেনাল্টি নেয়ার অগ্রাধিকার কিলিয়ান এমবাপ্পের। পিএসজির কোচ নিয়োগেও প্রভাব খাটাতে পারবেন ফরাসি তারকা। কোনো খেলোয়াড়কে নিয়েও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন এমবাপ্পে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ