1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এবার শেয়ার ব্যবসায় কারিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৭১ Time View

কারিনা কাপুরের হাতে ছবি নেই। ছবি নেই বলাটা হয়ত ভুল। কারণ এখন ছবিতে তার মনোযোগ নেই। সংসার আর সন্তান লালনেই ব্যস্ত। এর মাঝে নিজের একটি টকশো সঞ্চালনাও করেছিলেন। তবে এক বিখ্যাত প্রযোজকের পরামর্শে শেয়ার ব্যবসায় নাম লিখিয়েছেন কারিনা কাপুর। বিষয়টির সত্যতা এখনও প্রমাণসহ মেলেনি। তবে যার পরামর্শে কারিনা শেয়ার ব্যবসায় মনোনিবেশ করেছেন তিনি হলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।

একাধিক বলিউড ছবির প্রযোজক ছিলেন রাকেশ। তার ঝুলিতে ‘ইংলিশ ভিংলিশ’, ‘কি এ্যান্ড কা’, ‘শমিতাভ’-এর মতো ছবি। তিনি নাকি অভিনেতাদের বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দিতেও ভালবাসতেন। কারিনার সাথে এ নিয়ে কথাও হয়েছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকেও তিনি শেয়ার ব্যবসায় টাকা লগ্নি করার পরামর্শ দিয়েছিলেন।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, করিনাকে তিনি বলেছিলেন, ‘সঞ্চয়ের জন্য শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। আমি আপনাকে বলব রোজগারের অনেকটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করুন আপনারই লাভ হবে।’

রাকেশের স্টেটমেন্ট অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও তার পরামর্শ নিয়েছিলেন। শেয়ার বাজারে সফল হওয়ার মন্ত্র প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন রাকেশ। তবে এখন শোনা যাচ্ছে রাকেশের পরামর্শেই শেয়ার বাজারে কারিনা তার গচ্ছিত টাকা লগ্নি করছেন।’

তাই এই ব্যাপারে সাংবাদিকরা কারিনাকে প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছেন বারবার। বলছেন সময় এলে বলবো!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ