1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গমাতাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমায় জ্যোতিকা জ্যোতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৭৯ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য অডিশনও দিয়েছিলেন। তবে সিনেমাটিতে কাজ করা হয়নি তার। বাদ পড়েছিলেন। বিষয়টি নিয়ে খুব মন খারাপ করেছিলেন জ্যোতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্ষেপও করেছিলেন। তবে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় যুক্ত হয়ে জ্যোতির সে আক্ষেপ অনেকখানিই ঘুচেছে।

বঙ্গমাতাকে নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছে ‘বঙ্গমাতা’ নামের সিনেমা। লেখক খোরশেদ বাহারের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। ২৮ মিনিট ব্যাপ্তির সিনেমাটির শুটিং হয়েছে এ বছরের প্রথম দিকে। শুটিং, সম্পাদনাসহ যাবতীয় কারিগরি কাজ শেষে বঙ্গমাতা এখন মুক্তির অপেক্ষায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

‘মুজিব’ সিনেমার অডিশনের ছবি দেখেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানালেন অভিনেত্রী। জ্যোতিকা জ্যোতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা ফজিলাতুন নেছা। তার চরিত্রে অভিনয় করা তো নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এ ধরনের একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

জানা গেছে, বঙ্গমাতা স্বল্পদৈর্ঘ্য সিনেমায় উঠে আসবে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা। শুটিং হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। এ মাসেই মুক্তি পাবে সিনেমাটি। তার আগে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হবে প্রিমিয়ার। এরপর কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হবে বঙ্গমাতা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দেখানো হবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ