1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

প্রথম ফাইনালিসিমায় মুখোমুখি হবে ব্রাজিল-ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমার শিরোপা জিতেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচিত সেই ম্যাচ। পুরুষদের ফুটবলে ফাইনালিসিমা আগে থেকে প্রচলিত থাকলেও নারী ফুটবলে এবারই প্রথম ফাইনালিসিমার আয়োজন হতে যাচ্ছে।

নারী ফুটবলের প্রথম ফাইনালিসিমায় মুখোমুখি হবে লাতিন আমেরিকার পাওয়ার হাউজ ব্রাজিল এবং নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধে পেনাল্টি থেকে দেবিনহার গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলিয়ানদের। নারী কোপা আমেরিকার ৯ আসরের মধ্যে ৮টিই জিতেছে নেইমারের দেশের নারী ফুটবলাররা।

অন্যদিকে নারী ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। এরপরই নির্ধারণ হয়ে যায় প্রথম ফাইনালিসিমার দুই প্রতিপক্ষ।

নারী ফাইনালিসিমার ম্যাচটি অনুষ্ঠিত হবে ইউরোপেই। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা লাতিন আমেরিকার সঙ্গে আলোচনার পর ম্যাচটির ভেন্যু এবং তারিখ ঠিক করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ