1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বই শিক্ষার একমাত্র মাধ্যম নয়: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫২ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার অনেকগুলো মাধ্যম রয়েছে। বই একমাত্র মাধ্যম না। শিক্ষকই একমাত্র উৎস না। পাঠ্যপুস্তকগুলো অনেক সময় বিরক্তিকর হয়। এগুলো যেন আকর্ষণীয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর ভাষাটাও যেন প্রাঞ্জল হয় সেদিকে খেয়াল রাখা উচিত।’

শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, ‘আমরা অনেকেই গণিতকে ভয় পাই। আমাদের গণিত যেভাবে শেখানো তার জন্য ভয় কাজ করে। তবে গণিতকে ভয় পেলে চলবে না। সব সমস্যার সমাধান রয়েছে। জ্ঞানের গভীরতম পর্যায়ে পৌঁছাতে হলে আমাদের গণিত শিখত হবে।’

এসময় জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক এএ মামুন, অধ্যাপক অজিৎ কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, জাবি সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ