1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬১ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ১৭৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১৭৯২ জন। সেসময়ে নতুন করে ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এই হিসাবে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৩২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭ লাখ ১২৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৭১৩ জন।

শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময় ২ লাখ ৩০ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জাপানে করোনায় মারা গেছেন ১১৬ জন।

আলোচ্য সময়ে করোনায় সবচেয়ে বেশি ২৮৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে ৯৯ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৮৩ জন।

সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৯০৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ২৫৮ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২২৮ জন, ইতালিতে ২৪৪ জন, অস্ট্রেলিয়ায় ১৫৭ জন, মেক্সিকোয় ১১৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ