1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-আমেরিকাতেও বিদ্যুৎ রেশনিং হচ্ছে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬৫ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার পর ইউক্রেন যুদ্ধের প্রভারে এখন ইউরোপ-আমেরিকাতেও বিদ্যুৎ রেশনিং হচ্ছে। যে বিএনপি বিদ্যুৎ দাবি করায় গুলি করে মানুষ হত্যা করেছিল, সেই বিএনপির ডাকা মিছিলে হারিকেন থেকে পেট্রলবোমা বের হয় কি না তা নিয়ে এখন জনগণ শঙ্কিত।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ‘স্বনন’ আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা রাজনীতি প্রসঙ্গে বিএনপি লোডশেডিংয়ের সময় হারিকেন নিয়ে মিছিল ডাকার বিষয়ে প্রশ্ন করলে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম দশগুণ বেড়েছে ও তেলের দাম রেকর্ড ছাড়িয়েছে, ফলে উন্নত রাষ্ট্রগুলোও বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে। এসময় বিদ্যুৎ সাশ্রয়ে উন্নত দেশগুলোর নেওয়া ব্যবস্থার খতিয়ান তুলে ধরেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে খোদ যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমএসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপান এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানেও এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্যদিয়ে যাচ্ছে ভারত।

দেশে ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুৎ পেতো মাত্র ৪০ শতাংশ মানুষ আর এখন শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে এবং গত অর্থ বছরে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫৩ হাজার কোটি টাকা বা ৬ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে বলেও জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যেসব দেশে এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতো না, সেসব দেশেও যখন বিদ্যুৎ সাশ্রয় ও রেশনিং করা হচ্ছে, বাংলাদেশেও সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে। আমাদের দেশ তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। কিন্তু এ নিয়ে বিএনপির হারিকেন নিয়ে মিছিলের ডাকে জনগণ শঙ্কিত। কারণ তাদের হারিকেন থেকে পেট্রলবোমা বের হয় কি না। বিদ্যুতের জন্য কৃষকদের যারা গুলি করেছিল, বিদ্যুৎ না দিয়ে তারেক রহমানের কোম্পানি বিভিন্ন জায়গায় শুধু খাম্বা বসিয়েছিল, তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই।’

সরকারের প্রতি বিএনপি মহাসচিবের মন্তব্য ‘চা-টা খাওয়ার দাওয়াত নয়, পদত্যাগ করুন’ এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার মহানুভবতা দেখিয়ে বলেছিলেন বিএনপির মিছিল-সমাবেশে বাধা না দিতে এবং মিছিল নিয়ে তারা যদি গণভবনেও যায়, তিনি তাদের চা খাওয়াবেন। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা যারা প্রধানমন্ত্রীর মহানুভবতা বোঝেন না, যাদের নেত্রী প্রধানমন্ত্রীর দাওয়াতের অশোভন জবাব দেয়, যারা দাওয়াতের মর্যাদা বোঝেন না, তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

এরপর তথ্যমন্ত্রী একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘কবি শ্যামসুন্দর সিকদারের কবিতার ধ্বনি স্রোতস্বিনী’ আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুগে যুগে মানুষের মনন ও সৃষ্টিশীলতাকে সমৃদ্ধ করে আসা কবিতার চর্চাবৃদ্ধি জাতির আত্মিক উন্নয়নের অন্যান্য সোপান।

বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। ডা. চক্রেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ