1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬০ Time View

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ৩ গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।

ম্যাচে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

ভারত ম্যাচে ফিরে এসেছিল ৩৫ মিনিটে। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চার চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

মো. আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), নাহিয়ান (হাসান জুম্মন নিঝুম) ও আক্কাস আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ