1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় পাবলিক হেলথের গুরুত্ব বেড়েছে: বিএসএমএমইউ উপাচার্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরত্ব বহুগুণ বেড়েছে।’

তিনি বলেন, ‘পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যত যাচ্ছে, আমাদের মতো দেশে পাবলিক হেলথ ইনফরমেটিকস বিভাগের গুরুত্ব বাড়ছে।’

রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে আয়োজিত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েনটেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ যত কম হবে, ‘দেশের মানুষ তত অর্থনৈতিকভাবে বেশি ভালো থাকবে। রোগ হলে কাজ বন্ধ থাকবে, উৎপাদনশীলতা কমে যাবে। এজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘এ কাজে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গবেষণার দিকে বিশেষ জোর দিয়েছেন। সেক্ষেত্রে জনস্বাস্থ্যবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

পরে নতুন ভর্তি হওয়া ১৬ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টশনও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক ডা. খালেকুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ