1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

চেলসিকে উড়িয়ে দিল আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৯ Time View

প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা স্বপ্নের মতোই কাটছে ইংলিশ ক্লাব আর্সেনালের। টানা চতুর্থ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা। সবশেষ ম্যাচে তারা হারাল শক্তিশালী ক্লাব চেলসিকে। শুধু হারানো নয়, চেলসিকে রীতিমতো উড়িয়েই দিয়েছে গানাররা।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন গ্যাব্রিয়েল হেসুস, মার্টিন ওডেগার্ডরা। এর আগের তিন ম্যাচে নুর্নবাগ (৫-৩), এভারটন (২-০) ও ওরলান্ড সিটির (৩-১) বিপক্ষে জিতেছিল আর্সেনাল।

এবার ফ্লোরিডা কাপের ফাইনালে চেলসির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে আর্সেনাল। ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমেই দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক ওডেগার্ডও।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে বুকায়ো সাকার গোলে ব্যবধান ৩-০ করে আর্সেনাল। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করে চেলসির জালে হালিপূরণ করেন অ্যালবার্ট সামবি লোকোঙ্গা। শেষ গোলটিতে চেলসি গোলরক্ষকের দায়ই ছিল বেশি।

আগামী ৩০ জুলাই এমিরেটস কাপের ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে আর্সেনাল। অন্যদিকে একইদিন পরপর দুই ম্যাচে হেরে যাওয়া চেলসি খেলবে ইতালিয়ান ক্লাব উদিনেসের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ