1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬২ Time View

ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। নিজের কথা অক্ষরে অক্ষরে পালন করলেন রাফিনহা। নিজের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করলেন এ ব্রাজিলিয়ান তারকা।

রবিবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাফিনহার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

প্রস্তুতিমূলক ম্যাচ বলেই কি না, আক্রমণভাগের দুই বড় তারকা করিম বেনজেমা ও দানি কার্ভাহালকে ছাড়াই মাঠে নামে রিয়াল। তবে ভিনিসিয়ুস জুনিয়রকে একাদশে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে বার্সা নামে পূর্ণশক্তির দল নিয়েই। মেম্ফিস ডিপাই থেকে শুরু করে রাফিনিয়া এবং লেভাকে রাখা হয় দলে। ফলে আক্রমণের ধারও বেশি ছিল জাভি হার্নান্দেসের দলের।

ম্যাচের ২৭তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন সদ্য বার্সায় যোগ দেওয়া ব্রাজিলীয় তারকা রাফিনিয়া। রিয়ালের ব্রাজিলীয় তারকা এদের মিলিতাওয়ের ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে গোলটি করেন কয়েকদিন আগেই লিডস থেকে বার্সায় নাম লেখানো এই তারকা।

ম্যাচটি দিয়ে নতুন পথচলা শুরু হলো রবার্ট লেভানডফস্কির। বায়ার্ন মিউনিখে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যাওয়া এই পোলিশ স্ট্রাইকারের এটাই বার্সার জার্সিতে প্রথম ম্যাচ। চিরপরিচিত ৯ নম্বর নয়, লেভা মাঠে নেমেছিলেন ১২ নম্বর জার্সি গায়ে। তবে ম্যাচের প্রথমার্ধে তাকে নামানো হলেও বেশিক্ষণ খেলেননি তিনি। তাকে তুলে নিয়ে নামানো হয় পিয়েরি এমরিক অবামেয়াংকে। তাতে অবশ্য খেলার ফলাফলে খুব একটা প্রভাব পড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ