1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

অশ্বিনের বোলিংয়ে শক্ত অবস্থানে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬৬ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সুবিধাজনক স্থানে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৩২ রান। সব মিলে স্বাগতিকদের চেয়ে ২৪৪ রানে এগিয়ে কিউইরা। ১০ রানে ব্যাট করছেন জিতেন প্যাটেল। বিনা রানে অপরপ্রান্তে আছেন ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩২/৯ (৬৯ ওভার), প্রথম ইনিংস: ৩৬৫
ভারত প্রথম ইনিংস: ৩৫৩

আগের দিনের পাঁচ উইকেটে করা ২৮৩ রান নিয়ে রোববার ব্যাটিংয়ে নেমে ৭০ রান তুলতে অল-আউট হয় ভারত। কোহলি ১০৩ রানে সাউদির শিকার হন। বেশিদূর যেতে পারেননি অধিনায়ক ধোনিও। তিনি ফেরেন ৬২ রানে। বাকিদের অনেকে দুই অংকের ঘরে যেতে না পারলেও ব্যতিক্রম ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩২ রানে অপরাজিত থেকে প্রতিরোধ গড়ে তোলেন।

যোগ্য সঙ্গীর অভাবে ব্যাটিংয়ে বেশিদূর যেতে না পারলেও বল হাতে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছেন অশ্বিন। মূলত ডানহাতি এ অফ-স্পিনারের মারাত্মক বোলিংয়ের জন্যই দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি কিউইরা। কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ফ্লাইন, জেমস ফ্রাঙ্কলিন, ক্রুগার ফন উইক ও টিম সাউদিকে সাজঘরে পাঠান অশ্বিন। জয়ের ক্ষেত্রপ্রস্ততে বাকি কাজটুকু সারেন উমেশ যাদব ও প্রজ্ঞান ওঝা। উভয়ে দুটি করে উইকেট নেন। শুরুতেই আঘাত হানেন যাদব। দলীয় ৩১ রানে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গুপটিলকে তুলে নেন তিনি। অপরদিকে রস টেলর ও ডোগ ব্রেসওয়েলের উইকেট শিকার করেন ওঝা।

সর্বোচ্চ ৪১ রান করেন ফ্রাঙ্কলিন। এছাড়া টেলর ৩৫, ফ্লাইন ও ফন উইক সমান ৩১ রান করেন। ৬৯ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ইনিংসে ধ্বস নামান রবিচন্দ্রন অশ্বিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ