1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

‘ম্যানইউতেই চুক্তির মেয়াদ বাড়াবেন রোনালদো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৪ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ইচ্ছা এবং অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগের খবর চাউর হওয়ার মধ্যেই নতুন তথ্য জানালেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। তিনি জানিয়েছেন, রোনালদো শুধু ম্যানইউতে থাকাই নয়, চুক্তির মেয়াদ বাড়ানোরও অপেক্ষায় রয়েছেন।

ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না, এ কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোও ম্যানইউতে থাকতে চান না। ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে ম্যানইউ কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে কোচ এরিক টেন হাগ সরাসরি জানিয়ে দিয়েছেন, রোনালদোকে ছাড়বেন না তারা।

ম্যানইউ কোচ জানিয়েছেন, তার আগামী মৌসুমের পরিকল্পনায় রয়েছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার। যখন তার কাছে জানতে চাওয়া হয় যে, রোনালদো ক্লাবে থাকতে রাজি কি না। টেন হাগ বলেন, ‘এটা একটা সম্ভাবনা। বিশেষভাবে, সে আসলে একটা চাপের মধ্যে রয়েছে। তাৎক্ষণিক সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’

ম্যানইউ কোচ আরও বলেন, ‘আমি ভালোভাবেই জানি যে, তার কাছে একটা অপশন হিসেবে রয়েছে (ম্যানইউর সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি বাড়ানো), কিংবা হয়তো না।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি তিন বছরের জন্য। ফুটবলে এটা খুবই নগন্য একটি সময়। আমাদেরকে প্রথম থেকেই জয়ের ধারায় থাকতে হবে। সুতরাং, আমি অনেক আগে থেকে কিছু দেখতে চাই না। আমার একটা পরিকল্পনা রয়েছে; এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেস বাস্তবায়ন হতে সময় লাগবে। একেবারে শেষ মুহূর্তে আমরা আমাদের জয়ী দল হিসেবে দেখতে চাই।’

টেন হাগ দায়িত্ব নেয়ার পর দল নিয়ে এখন সফর করছেন থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে টেন হাগের দলে নেই রোনালদো। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সফর থেকে বিরত রয়েছেন।

টেন হাগ জানেন না কখন রোনালদো তার কাছে এসে রিপোর্ট করবেন এবং ম্যানইউর হয়ে অনুশীলন শুরু করবেন। তবে, তিনি আশাবাদী সিআর সেভেনকে ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচে দলের সঙ্গে পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ