1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও এক হাজির মৃত্যু, দেশে ফিরেছেন ৪৩৩২ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

হজ শেষে সৌদি আরব থেকে ৪ হাজার ৩৩২ হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে, সৌদিতে আরও একজন হাজি মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) পবিত্র মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- BW0389830।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন-৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে, সৌদি আরবে সর্বমোট ২০ হজযাত্রী-হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও মহিলা ৬ জন । মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ