1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

সৌদি ক্লাবের ২৩৬৫ কোটি টাকার প্রস্তাবে রোনালদোর না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪২ Time View

প্রস্তাবটা যেনতেন কোনো প্রস্তাব ছিল না। ‘হ্যাঁ’ বলে বললেই ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি মৌসুমে পেতেন প্রায় ১১৮৩ কোটি টাকা, বনে যেতেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলার। তবে সেই প্রস্তাবে না বলে দিয়েছেন রোনালদো। আপাতত ইউরোপ ছাড়ার কোনো ইচ্ছাই নেই পর্তুগিজ এই মহাতারকার।

গতকাল পর্তুগিজ সংবাদ মাধ্যম টিভিআই আর সিএনএন পর্তুগাল চাঞ্চল্যকর এক খবরই প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল, সৌদি সেই ক্লাব রোনালদোকে পেতে প্রায় ৩০ কোটি ইউরো বা প্রায় ২৮৩৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল। যার মধ্যে ২৮৩ কোটি টাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রোনালদোর ট্রান্সফার ফি বাবদ, ১৮৮ কোটি টাকা এজেন্ট জর্জ মেন্দেজকে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। তবে মূল খরচটা সে ক্লাব করতে চেয়েছিল রোনালদোর বেতনে।

২৩৬৫ কোটি টাকা রোনালদোকে বেতন হিসেবে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারলে এই অর্থ দুই বছরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই ক্লাবের।

রোনালদো ইউনাইটেডে প্রতি মৌসুমে ৩.৬ কোটি ইউরো আয় করেন। সৌদি ক্লাবের অবিশ্বাস্য এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিলে এমবাপেকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হয়ে যেতেন তিনি। বর্তমানে কিলিয়ান এমবাপে পিএসজি থেকে ৬.২ কোটি ইউরো আয় করে থাকেন।

তবে রোনালদো তা করেননি। সৌদি সেই বেনামি ক্লাবের এমন লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে দিয়েছেন তিনি।

৩৭ বছর বয়সী এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ২০২৩ সাল পর্যন্ত। চুক্তিতে সুযোগ আছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ারও। তবে সম্প্রতি তিনি ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন, ক্লাবটিতে আর থাকতে আগ্রহী নন তিনি, ভালো প্রস্তাব এলে যেন তাকে যেতে দেওয়া হয়।

মূলত পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান, আর তার দল ইউনাইটেড চলে গেছে ইউরোপা লিগে। সে কারণেই দল ছাড়ার তীব্র ইচ্ছা রোনালদোর।
খবর ইএসপিএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ