1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

নাদিয়া ডোরার গানে বলিউডের শেফালী জারিওয়ালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৭৫ Time View

বৈচিত্র্যময় গান ও গানের চিত্রায়ণে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। তারই ধারাবাহিকতায় ঈদ উৎসবে এলো নতুন গান ‘পীরিতির কারবার’। তাপসের কথা সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী নাদিয়া ডোরা।

সোমবার (১১ জুলাই) রাতে প্রকাশ হয় গানটির টিজার। টিজারে শ্রোতা-দর্শকের জন্য চমক হিসেবে মডেল হয়ে হাজির হয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর নতুন আত্মপ্রকাশেই টিএম রেকর্ডসের গানে সঙ্গী হলেন তিনি।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে এই প্রথম মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সময়ের ব্যতিক্রমী কণ্ঠস্বর নাদিয়া ডোরা। এমন বর্ণাঢ্য আয়োজনে নিজের আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী।

তিনি বলেন, এ গানটা আমার জন্য অনেক স্পেশাল। এ গানের সাথে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, কেননা এটিই আমার প্রথম মৌলিক গান। তাপস ভাইয়ের কথা সুর ও অসাধারণ কম্পোজিশনে, মুন্নী ভাবির স্টাইলিং এ শেফালী জারিওয়ালার পারফরম্যান্সে গানটি অনবদ্য হয়েছে। আমি ভাইয়া-ভাবীর প্রতি অনেক কৃতজ্ঞ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আশা করছি, গানটি শ্রোতাদের দারুণ ভালো লাগবে এবং শিগগিরই টিএম এর অন্যান্য গানগুলোর মতোই মাইলফলক অতিক্রম করবে।

আগামী ১৪ জুলাই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুক্তি পেতে যাচ্ছে পুরো গানটি। এর আগে এই ঈদ উৎসবে প্রকাশিত হয় লুইপা ও পাপনের কণ্ঠে ‘হারিয়ে গেলাম’ শিরোনামের গান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ