1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

তাহসান-সাফা জুটির ‘তবুও মনে রেখো’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৭৫ Time View

বাংলা নাটকের জনপ্রিয় দুই মুখ তাহসান ও সাফা কবির। দুজনে বেশ কিছু নাটকে জুটি হয়ে দর্শক মুগ্ধ করেছেন। এবার তারা হাজির হলেন ঈদ আয়োজনে। আজ বাংলাভিশনে প্রচার হবে এ জুটির নাটক ‘তবুও মনে রেখো’। এ নাটকটি রোমান্টিক আমেজের।

এর রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। আজ ঈদের ২য় দিন রাত ৭টা ৪৫মিনিটে নাটকটি দেখা যাবে।

এর গল্পে দেখা যাবে অমিত আর নিহারিকার ব্রেকআপ হয়ে গেছে অনেকবছর। যদিও এরপরে ওরা অন্য কোন সম্পর্কে জড়ায়নি বা দুজন দুজনকে ভুলতেও কিন্তু কথা বা দেখা সাক্ষাৎ সবই বন্ধ করে দিয়েছে। অমিতের মা খুবই অসুস্থ। হঠাৎ করেই কাজ করতে করতে বুকে ব্যাথা শুরু হলো, দেখতে দেখতে হার্ট অ্যাটাক।

হাসপাতালে অমিত তার মায়ের হাত ধরে বসে আছে এমন সময় মা নিহারিকার কথাটা তুলেন। বলেন, ‘অমিত! বাবা নিহা কোথায়?’ অমিত জানায়, ‘মা তুমি তো জানো ওর সাথে আমার কথা হয় না এখন আর।’

মা অস্থির হয়ে বললেন, ‘এসব আমি অনেক শুনেছি আর শুনতে চাই না। আমার আজ কি হলো তুই দেখলি না? যদি ভালোমন্দ কিছু হয়ে যায় আমি কার ভরসায় তোকে রেখে যাবো?

এভাবেই নানান ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ