1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানির বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪২ Time View

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। অন্যান্য দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে সংকট মোকাবেলার চেষ্টা করছে। বাংলাদেশের কাছেও অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

সেই পথে হাঁটবে কিনা বাংলাদেশ- শুক্রবার সিলেটে সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে। এ সময় একটি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করবে না। তখন অন্য সমস্যা তৈরি হবে।

তাহলে এ সংকট কীভাবে মোকাবেলা করবেন? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরও সাশ্রয়ী হব। পাশাপাশি অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায় কিনা সেই চেষ্টা চলছে। আমার মনে হয় আমরা সাশ্রয়ী হলে এ সংকট উত্তরণ করতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ