1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি দল বড় করতে চায় এনসিপি, দরজা উন্মুক্ত বঞ্চিত নেতাকর্মীসহ সবার জন্য যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি খোলা ‘সম্ভব নয়’: ইরান বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণ ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি ছাত্রদল নেতার বিরুদ্ধে ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা ‘যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’: রাশেদ খান দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ, হঠাৎ পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

নারী ক্রিকেটারদের পুরুষদের সমান ম্যাচ ফি দেবে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৪ Time View

নারী ক্রিকেটারদের নিয়ে দারুণ একটি উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এখন থেকে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি নারী ক্রিকেটারদেরও দেবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করার এই নজির গড়ল। এক বিবৃতিতে এনজেডসির ওয়েবসাইটে খবরটি জানানো হয়েছে।

এমনকি এই চুক্তি শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান ম্যাচ ফি পাবে নারী ক্রিকেটাররা।

আগামী ১ আগস্ট থেকে ৫ বছরের জন্য থাকবে এই চুক্তির মেয়াদ। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি মিলে এই নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করা হয়েছে।

নতুন চুক্তি অনুসারে, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ১০ হাজার ২৫০ ডলার। ওয়ানডেতে তারা পাবেন ৪ হাজার ডলার ম্যাচ ফি। আর টি-টোয়েন্টিতে পাবে আড়াই হাজার ডলার করে।

এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি ১ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার। আর ৫০ ওভারের সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ম্যাচ ফি ৮০০ ডলার। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ম্যাচ ফি ৫৭৫ ডলার।

ম্যাচ ফির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি দল ৯ জন ক্রিকেটার করে চুক্তিতে রাখতে পারত। এখন সেই তালিকা হবে ১২ জনের দল করে। সুতরাং মোট ৭২জন ক্রিকেটার চুক্তির আওতায় আসতে পারবেন। সবমিলিয়ে আয় বাড়বে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ