1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

পুজারা-পান্তের ব্যাটে বড় লিডের পথে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বেয়ারস্টো নিজের সেঞ্চুরিকে বেশি বড় করতে পারেননি। যে কারণে ভারতের কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি স্বাগতিকদের। প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পেয়ে যায় সফরকারী ভারত।

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসের এই ১৩২ রানের সঙ্গে তিন উইকেট হারিয়ে আরও ১২৫ রানের লিড যোগ করেছে জাসপ্রিত বুমরাহর দল। সবমিলিয়ে ম্যাচের তিন দিন শেষে সাত উইকেট হাতে রেখে ২৫৭ রানের লিড নিয়ে ফেলেছে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।

আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৮৪ রান করে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে রোববার আরও ২০০ রান যোগ করে তারা। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিতে ১০৬ রান করেন বেয়ারস্টো। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ২৫ ও উইকেটরক্ষক স্যাম বিলিং করেন ৩৬ রান।

এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আবারও ব্যর্থ হন ভারতের ওপেনার শুবমান গিল, করেন মাত্র ৪ রান। বিরাট কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি। আউট হয়েছেন ২০ রান করে। তিন নম্বরে নেমে হানুমা বিহারি করেন ১১ রান। ভারত ৭৫ রানে হারায় ৩ উইকেট।

সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি রিশাভ পান্ত ও চেতেশ্বর পুজারা। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে ৩ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। হাফসেঞ্চুরি ছুঁয়ে ৫০ রানে অপরাজিত পুজারা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পান্ত করেছেন ৩০ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ