1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছোট বড় ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে প্রথম দিন যানচলাচলে ধীর গতি থাকলেও দ্বিতীয় দিনে এসে তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে অবস্থিত টোল প্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়। প্রথম দিন চারটি বুথে টোল আদায় করা হয়। পরে যানজটের কারণে কর্তৃপক্ষ বুথ বৃদ্ধি করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুথ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকেই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তবে আজ শনিবার স্বাভাবিক হয়েছে যানবাহন পারাপার।

বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক মো: ফারুক হোসেন বলেন, ‘প্রথম দিন শুক্রবার টোল প্লাজায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। কিন্তু আজ শনিবার যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতে টোল প্লাজায় যানবাহন পারাপার সমস্যা না হয় সে কারণে আরও বুথ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

মো: ফারুক হোসেন আরও বলেন, আটটি বুথের মধ্যে ঢাকা থেকে আসা যানবাহনের জন্য দুটি এবং ঢাকাগামী যানবাহনের জন্য ছয়টি বুথ চালু রয়েছে। এছাড়া আরও চারটি বুথ চালু করা হবে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হামিদউদ্দিন আহমেদ জানান, হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছে। যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ