1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬৬ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৯ জুন) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৯২১ পিস ইয়াবা, ২২ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ২৪২ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ