1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯ শ্রমিককল্যাণ তহবিলে অর্থ দিল গ্রামীণফোন বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল ডেটা-নির্ভর স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী সবকিছু ঠিকঠাক থাকলেও হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে অবশেষে জেলে পরিবারের দেখা পেলেন ইমরান খান ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে : রিজভী উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী

মেসিকে আজীবন সম্মাননা দিতে চান লাপোর্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫৮ Time View

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে আজীবন সম্মাননা দিতে চান বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তো। ধারণা করা হচ্ছে ২০২৪ সালে বার্সার ১২৫তম বার্ষিকীতে ক্যাম্প ন্যূতে জাঁকজমকভাবে আয়োজন করে মেসিকে দেয়া হবে সম্মাননা। কিন্তু মেসি কি রাজি হবেন এ সম্মাননা নিতে।

গত মৌসুমে বার্সেলোনা থেকে লিওনেল মেসির কান্নাভেজা বিদায়ের পর হুয়ান লাপোর্তার অনেক মন্তব্যে তাদের দুজনের সম্পর্কে সৃষ্টি করেছিল বিভেদ। এমনকি লাপোর্তার মন্তব্য নিয়ে হতাশা ও বিরক্তি প্রকাশ করেছিলেন খোদ মেসি। বার্সা সমর্থকদের কাছে লাপোর্তার ভাবমূর্তি হয়েছিল প্রশ্নবিদ্ধ। ভক্তরা নাম দিয়েছিল ভিলেন।

কিন্তু এবার মেসিকে সম্মান জানাতে চান লাপোর্তা, তাকে দিতে চান চিরস্থায়ী স্বীকৃতি। লাপোর্তা বলেন, বার্সেলোনায় এত এত আনন্দ আর অর্জনের মুহূর্ত এনে দিয়েছে মেসি। খুব তাড়াতাড়িই তাকে সম্মান জানাতে পারবো বলে আশা করছি। মেসিকে ছাড়া বার্সেলোনা গত ২০টি বছর কেউ কল্পনাই করতে পারবে না। সেই সময় সব ক্লাবের অনুপ্রেরণা ছিল মেসি।

মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক আগের থেকে অনেকটাই সহজ হয়েছে। তারই ইঙ্গিত দিয়েছেন লাপোর্তা। তিনি বলেন, ওই সময়টাতে আমাদের যা করতে হতো আমরা তাই করেছি। এটি ভাবলেই আমার খুব মন খারাপ হয়। তবে আমাদের কাছে থেকে বিশেষ সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখে মেসি। সেটি নষ্ট হতে দিতে পারি না।

২০২৪ সালে বার্সেলোনার ১২৫তম বার্ষিকী। ধারণা করা হচ্ছে সে সময়ই ক্যাম্প ন্যূতে জাঁকজমক আয়োজন করে মেসিকে সম্মাননা জানাবে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি কী রাজি হবেন এই সম্মাননা নিতে? উত্তরটা তোলা থাকলো সময়ের হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ