1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বিতর্কের জবাবে যা বললেন সাই পল্লবী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৮৭ Time View

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। সম্প্রতি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাই।

এই অভিনেত্রীর দাবি, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। কাশ্মিরী পণ্ডিতদের ঘটনাটিকে ছোট করে দেখাতে চাননি। তিনি বলেন, ‘যেভাবে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি বামপন্থী নাকি ডানপন্থী। আমি এই বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, আমি নিরপেক্ষ। নিজেদের বিশ্বাসের কথা বলার আগে আমাদের সবার প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। যে কোনো মূল্যে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা দিতে হবে।’

সাই পল্লবীর ভাষায়, ‘আমার মতে, অন্যের প্রাণ নেওয়ার অধিকার আমাদের কারো নেই। একজন মেডিক্যাল স্টুডেন্ট হিসেবে আমি মনে করি, সমস্ত জীবনই সমান এবং গুরুত্বপূর্ণ। আমি চাই না, এমন দিন আসুক যেদিন কোনো শিশু জন্মানোর পরে নিজের পরিচয় নিয়ে আতঙ্কিত হয়ে থাকবে। আমি আশা করব, এমন দিন যেন না আসে।’

এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমাতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ