1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৫ Time View

পিএসজি থেকে মরিসিও পচেত্তিনোর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। জিনেদিন জিদানকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনেকদূর এগিয়ে গেছে ক্লাবটি।

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, পিএসজির সঙ্গে কথাবার্তা পাকাপাকি পর চুক্তি সই করতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পৌঁছে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিদান।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে ফ্রান্স থেকে কাতারের উদ্দেশে রওয়ানা হয়েছেন জিদান। সেখানে আগামীকাল শনিবার (১১ জুন) পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হতে পারে তার। এখানে বলে রাখা ভালো, পিএসজি মূলত কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামের একটি কাতারভিত্তিক কনসোর্টিয়ামের মালিকানাধীন ফুটবল ক্লাব।

২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আপাতত কোচিং থেকে দূরে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জিদান। সম্প্রতি প্যারিসে লিভারপুলের বিপক্ষে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে।

বর্তমান কোচ পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে শুরু থেকেই ফরাসি কিংবদন্তি ফুটবলার ও ম্যানেজার জিদানই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির প্রথম পছন্দ। তবে পিএসজির দায়িত্ব নিতে তার শুরুতে খুব একটা আগ্রহ দেখাননি তিনি।

তবে কাতারের আমির থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত সবাই পিএসজির দায়িত্বে তাকেই দেখতে চেয়েছেন। আর তাতেই বোধহয় শেষ পর্যন্ত পিএসজির দায়িত্ব নিতে সম্মত হওয়ার পথে জিদান।

অবশ্য জিদানের সঙ্গে আলোচনার অগ্রগতির বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ