1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

লুটপাট-মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে : কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৯ Time View

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১০ জুন) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরষ্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) তা পেতেন।

এ সময় প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া একসময় বলেছিলেন, শিশু-পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?

আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের দুঃসময়ের নেতাকর্মীদের বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই তাই খারাপ লোকদের দলে রাখার কোনো প্রয়োজন নেই বলে জানান দলের সাধারণ সম্পাদক।

দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খাঁন মিন্টুসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ