1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

পাঁচ দিনে সৌদি আরব গেলেন ২০৩৫ হজযাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৬ Time View

৫ জুন থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২ হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিজি৩০০৯ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এ ছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে বিমান।

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসাবে ২৮ হাজার ৭৯৩ জনকে পরিবহন করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫টি ফ্লাইটের ৫১টি জেদ্দায় ও ১৪টি মদিনায় পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ