1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

জাহিরের সঙ্গে প্রেম স্বীকার করলেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৭২ Time View

কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা জাহির ইকবালের। অবশেষে এ কথা সত্যি হয়ে ধরা দিল সামাজিক যোগাযোগমাধ্যমে। জন্মদিনে ভালোবাসার কথা জানালেন সোনাক্ষীর প্রেমিক বলিউড অভিনেতা জাহির ইকবাল।

এক ইনস্টাগ্রাম পোস্টে ‘দাবাং’খ্যাত অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জাহির ভালোবাসার কথা লিখেছেন। এর উত্তরে জাহিরকেও ভালোবাসা জানিয়েছেন সোনাক্ষী সিনহা।

৩৩ বছর বয়সী বলিউডের তরুণ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে কয়েক বছর ধরেই সোনাক্ষীর প্রেমের গুঞ্জন চলছিল, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের।

তবে সম্পর্ক নিয়ে দুজনই মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন, অবশেষে জন্মদিনে এসে নীরবতা ভাঙলেন তারা।

ভিডিওতে মাথায় কালো ক্যাপ ও পরনে কালো-কালো প্রিন্টের জ্যাকেট দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। বার্গার খাওয়ার ফাঁকে জাহিরের সঙ্গে খুনসুটিতে মেতেছেন।

ভিডিওটি পোস্ট করার পর বলিউড তারকা তারা সুতারিয়া, পত্রলেখা, বরুণ শর্মাসহ আরও অনেকে এ জুটিতে শুভকামনা জানিয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, ৩৫ বছর বয়সি সোনাক্ষীর সঙ্গে এ বছরই গাঁটছড়া বাঁধছেন জাহির।

জাহির ইকবাল তার বাবার বন্ধু সালমান খানের হাত ধরে ২০১৯ সালে বলিউডে নাম লেখান।

‘নোটবুক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর একই বছর ‘ভ্রুমরো’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় থাকা ‘ডাবল এক্স এল’ সিনেমায় সোনাক্ষী সিনহার সঙ্গে অভিনয় করছেন তিনি।

সালমান খানের প্রযোজনায় ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও কাজ করছেন জাহির।
খবর ইন্ডিয়ার এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ