1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

পদ্মা সেতু উদ্বোধনের দিন সবাইকে সাবধানে চলাফেরার পরামর্শ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৮ Time View

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার জন্য বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘যড়যন্ত্র তো আছেই। কাজেই কোনো দুর্ঘটনা সব আনন্দ মাটি করে দিতে পারে। এ জন্য আমাদের দলের সকলকে সতর্ক ও সাবধানে থাকতে হবে।’

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জের আওয়ামী লীগ নেতা, নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে পাঠানো খুদেবার্তায় শেখ হাসিনা এমন কথা বলেন বলে জানান অনুষ্ঠানের সঞ্চালক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেতু মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আজমের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি খুদেবার্তা শেখ হাসিনা পাঠান বলে জানান তিনি। আজম সেই বার্তাটি সভায় পাঠ করে শোনান।

আজম বলেন, ‘প্রধানমন্ত্রী খুদেবার্তায় বলেন, সবাইকে বলবে তারা যেন খুব সাবধানে চলাফেরা করে। পদ্মা সেতু উদ্বোধনের দিন গাড়ি ওভারটেক করার প্রতিযোগিতায় যেন না নামে। এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে।’ স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আশপাশের সব জেলায় স্বেচ্ছাসেবক ঠিক করতে বলবা। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক থাকবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন, চিফ হুইপ নূর-ই-আলম লিটন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ ফরিদুপর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন করে নেতা ও কয়েকজন সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ