1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৬ Time View

সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নীতিবাচক কথাবার্তাই বলে চলেছেন। তারা সবসময় বলেন যে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।

তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্ত দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নীতিবাচক কথাবার্তা বলছেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, বিএনপির রেকর্ড আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করা এই অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ