1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লিভারপুলেই থাকছি : সালাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬১ Time View

লিভারপুল ভক্তদের সুখবর দিলেন মোহাম্মদ সালাহ। দলবদল না করে আগামী মৌসুমে অলরেডদের ডেরাতেই থাকছেন বলে জানিয়ে দিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড।

সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে সং হিউন মিনের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছেন সালাহ। রিয়াল মাদ্রিদ ও পিএসজি তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল। তবে লিভারপুলের সঙ্গে দফারফা না হওয়ায় ২৯ বছর বয়সী ফুটবলারের কোথাও যাওয়া হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে প্রেস কনফারেন্সে সালাহ বলেন, ‘আমি শুধু দলের প্রতি মনোযোগ দিচ্ছি এবং আমার চুক্তি নিয়ে কথা বলতে চাই না। তবে নিশ্চিতভাবে পরের মৌসুমে থাকব। মানসিকভাবে এই মুহূর্তে চুক্তির বিষয়ে মনোযোগ রাখছি না। আমি স্বার্থপর হতে চাই না। এটা আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ। তাই আমি শুধু দলের প্রতি মনোনিবেশ করেছি। আমি আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’

২০১৮ সালে কিয়েভে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের সময় ইনজুরিতে পড়েছিলেন সালাহ। চার বছর সেই একই প্রতিপক্ষ আবারো সামনে পাওয়ায় সেই পরাজয়ের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর বলেই জানালেন। অতীত স্মরণ করে দাবি করেন, চার বছর আগে ফাইনালে হারটা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রাত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ