1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

ফরাসি ওপেনের শুরুতেই নাদালের দাপট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৪ Time View

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ফরাসি ওপেনের শুরুটা দাপটের সঙ্গে করেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
সোমবার রোলাঁ গাঁরোয় নাদাল জেতেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কোন্তাঁ মুতের বিপক্ষে।

এদিকে মেয়েদের এককে দাপুটে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। ইউক্রেইনের লেসিয়া সুরেঙ্কোরকে ৫৪ মিনিটেই ৬-২, ৬-০ গেমে হারিয়ে দেন তিনি।

আরেক ম্যাচে প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তারকা এমা রাডুকানু। ফরাসি ওপেনে অভিষেকে চেক রিপাবলিকের ১৭ বছর বয়সী লিনদা নোসকোভার বিপক্ষে তিনি জেতেন ৬-৭ (৪-৭), ৭-৫, ৫-১ গেমে।

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। তবে প্রথম রাউন্ডে হেরে গেছেন গত আসরের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নাওমি ওসাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ