1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

মেকআপ আর্টিস্টদের পৃষ্ঠপোষকতা করছে সরকার : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৮ Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আয়বর্ধক পেশা হিসেবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের প্রসার বাড়ছে। বেসরকারি উদ্যোগের পাশাপাশি এ খাতে সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’- এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী। সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায়- তা সে নারী হোক বা পুরুষ হোক। তবে, মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।

‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন- নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ