1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

কাতার বিশ্বকাপে ৩ নারী রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬৬ Time View

পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। কাতার বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে তিনজন নারী রেফারি রয়েছেন।

তারা হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

তাদের সঙ্গে তিনজন নারী সহকারী রেফারিও থাকছেন এবারের বিশ্বকাপে। নারী সহকারী রেফারিরা হলেন- ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ ও যুক্তরাষ্ট্রের কাথরিন নেসবিট।

নারী রেফারিদের নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘আমরা নারী রেফারিদের নিয়োগ দিতে পেরে খুবই আনন্দিত। কাতারে ইতিহাসে প্রথমবারের মতো তারা বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করবে।’

ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোল্লিনা বলেন, ‘সবসময়ের মতো এবারও কোয়ালিটি ফার্স্ট মানদণ্ড ব্যবহার করেছি এবং নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্ব জুড়ে উচ্চ পর্যায়ের রেফারিংয়ের প্রতিনিধিত্ব করে। আমরা পরিষ্কারভাবেই মানের ওপর জোর দিয়েছি, লিঙ্গের ওপর নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ