1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

অভিষেক-আরাধ্যকে নিয়ে কানে গেলেন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭১ Time View

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও হিনা খানের পর, এবার ‘কান চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিতে ফ্রান্সে উড়ে গেলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। মুম্বাই বিমানবন্দরে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য়া বচ্চনের সঙ্গে পাপারাৎজি লেন্সবন্দি করেন ঐশ্বরিয়াকে। প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটের শোভা বাড়াবেন এ ভারতীয় তারকা।

জানা গেছে, নিসের ভারতীয় প্যাভিলিয়নে থাকবেন ঐশ্বরিয়া। বরাবরের মতো মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে এ দিন বিমানবন্দরে লেন্সবন্দি হন অ্য়াশ। কালো ওভার কোট, হাই হিল, কালো লেগিংসে ধরা দেন। আরাধ্যার পরনে গোলাপি রঙের আউটফিট। নীল রঙের হুডি এবং ডেনিম জিনসে ধরা দেন অভিষেক বচ্চন। বিমানবন্দরে প্রবেশের আগে পাপারাৎজির উদ্দেশ্যে পোজ দিয়ে ছবিও তোলেন তারা।

করোনা মহামারির পর তিন বছরের মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ উৎসবের সংস্করণ। কানে ভারতীয় বিনোদন জগতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি।
খবর হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ