1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

হজে যেতে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ৪ জানুয়ারি পর্যন্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৯ Time View

২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ হতে হবে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। সোমবার (১৬ মে) হজ সংক্রান্ত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের নীতি মোতাবেক বাংলাদেশের হজযাত্রীগণের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত না থাকলে হজযাত্রীদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধন পয়েন্ট ও কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে পাসপোর্ট পরিবর্তনের আবেদন করে তথ্য হালনাগাদ করতে হবে। এককই সাথে সরকারি ব্যবস্থাপনায় যেসব প্রাক-নিবন্ধিত ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে ন্যূনতম আগামী ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মেয়াদ সংবলিত হালনাগাদ পাসপোর্টসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ স্ব-স্ব এজেন্সির মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে ন্যূনতম ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন।

উল্লেখ্য সময় স্বল্পতার কারণে এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতাজনিত কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর/নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যাহত হবে না। হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে মোয়াল্লেম নম্বর, মক্কা-মদিনার আবাসনের ঠিকানা সংবলিত প্রিন্টেড স্টিকার সংযুক্ত করতে হবে।

প্রিন্টেড স্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা-মদিনা বিমানবন্দর হতে সৌদি কর্তৃপক্ষ দেশে ফেরত পাঠাতে পারেন। সেই সাথে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ