1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

সব পরিসংখ্যান দেব, কী ঘাটতি বলেন : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৯ Time View

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলা হচ্ছে, এ রকম কিছুই হবে না। যদিবা শ্রীলঙ্কাকে মালা দিয়ে আনা না হয়। যদি কেউ আনতে চায় সেটা তার স্বার্থে হবে। সেটা দেশের স্বার্থে হবে না।’

বিরোধী দলকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘যত ধরনের পরিসংখ্যান প্রয়োজন সবকিছু আপনাদের দেব। আপনারা বলেন আমাদের কী ঘাটতি আছে। যদি ঘাটতি না থাকে তাহলে আমাদের কাজ করতে দিন। রাজনৈতিক অস্থিরতা তৈরি করবেন না। সেটা তৈরি হলে আমরা আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হব।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সঞ্চালনায় গোল টেবিল আলোচনায় আরও বক্তব্য দেন— বিকেএমইএ কার্যকরী সভাপতি মো. হাতেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক গোলাম মোয়াজ্জেম, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।

মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘ইউক্রেন, করোনা, শ্রীলঙ্কা, চায়না লোন, বিশ্ব ব্যাংক এসব বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এসব আমাদের পরিচিত। রাজনৈতিকভাবে এই অঞ্চলে আমরা সবচেয়ে স্থিতিশীল পরিবেশে আছি। এই অঞ্চলের নেপাল, মিয়ানমার এবং মালয়েশিয়াসহ অনেক দেশ থেকে আমরা স্থিতিশীল পরিস্থিতিতে আছি।’

শ্রমিকেরা প্রাপ্য মজুরি পাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না। তবুও যদি শ্রমিকদের প্রাপ্যটা যাতে আরেকটু ন্যায্য, প্রাপ্যতা ও হক ভিত্তিক করা যায় সেটা আমরা চেষ্টা করব।’

রেশনিংয়ের মধ্যে কল্যাণ আছে কিন্তু সেটা শ্রমিক পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেটা শ্রমিকদের কাছে পৌঁছানো নিয়ে নিজের শঙ্কা আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কোনো বিষয় যত বেশি প্রসারিত তত বেশি ছিদ্র। রেশনিং ব্যবস্থা প্রসারিত হলেও সেখানে ছিদ্র দেখা দিতে পারে। সরকার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন সেখানে শ্রমিক পর্যন্ত বেয়ে বেয়ে যেতে যেতে কতটুকু পৌঁছেছে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।’

দেশের ডিজিটাল সিস্টেম কার্যকর হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের লোকজন ও আমাদের ডিজিটাল টাকা পয়সা লেনদেন দেখে অবাক। তাঁরা বলেন, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে টাকা লেনদেন করা যায় না। সেখানে গ্রামেগঞ্জে স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অনেক সহজেই ডিজিটালি টাকা ট্রান্সফার হচ্ছে। সে জন্য শ্রমিকদের রেশনিং ব্যবস্থায় না গিয়ে বিভিন্ন ব্যয় হিসেবে কিছু টাকা পাঠালে তারা উপকৃত হতো বলে আমি মনে করি। সেটা কিছুটা ভালো এবং দ্রুত হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের অনেক বড় কৃতিত্ব অর্জন হয়েছে। করোনা মোকাবিলায় ১২১টি দেশের মধ্যে আমরা পঞ্চম স্থানে রয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশ হয়েও সেখানে হিমশিম খেয়েছে। এই অঞ্চলের আটটি দেশের মাঝে আমরা প্রথম হয়েছি। যেখানে ভারত, পাকিস্তান আমাদের ধারে কাছেও নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ