1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস টটেনহ্যামের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৮ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ম্যাচে জোড়া গোলে করেছেন দলের অন্যতম সেরা তারকা হ্যারি কেইন। অন্য গোলটি এসেছে সন হিউং মিনের কাছ থেকে।

ম্যাচের ২২ মিনিটে আর্সেনালের ভুলে পেনাল্টি পায় টটেনহ্যাম। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কেইন। ম্যাচের ৩৭ মিনিটে আবারও গোল করারে দলকে এগিয়ে নেন এই তারকা ফুটবলার। ২-০ এগিয়ে থেকে বিরতিতে যায় টেটনহ্যাম।

দ্বিতীয়ার্ধে নেমেই গোল ব্যবধান ৩-০ করে নেন সন হিউং-মিন। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি আর্সেনাল। বাকি সময় গোল খাওয়া থেকে বিরত থাকায় যেন লক্ষে পরিণত হয় মিকেল আর্টেটার দলের। আক্রমণ ঠেকাতে একের পর পর ফাউল করে শেষ পর্যন্ত ৩ হলুদ ও এক লাল কার্ড দেখতে হয়েছে আর্সেনালের।

পরের ম্যাচে আগামী ১৫ মে যেখানে টটেনহ্যামের প্রতিপক্ষ বার্নলি। অন্যদিকে আগামী ১৭ মে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল।

এ জয়ের ফলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেইনরা। ৩৬ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। সমান সংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম। আর্সেনাল কোনো ম্যাচে হারলে কিংবা ড্র করলেই সুযোগ থাকবে অ্যান্টোনিও কন্তের শিষ্যদের সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ