1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ডেল্টা প্ল্যানের সব তথ্য মিলবে নলেজ পোর্টালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৭ Time View

নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। এটি বাস্তবায়নে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এই পরিকল্পনা বাস্তবায়নে বেশি আগ্রহী তিন মন্ত্রণালয়।

ডেল্টা প্ল্যানের সঙ্গে পরিকল্পনা, পানিসম্পদ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ, পরিবেশ, বন এবং জলবায়ু, স্থানীয় সরকার বিভাগ, ভূমি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট। ডেল্টা প্ল্যানের সব তথ্য পেতে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) নলেজ পোর্টাল উদ্বোধন করেছে। এর মাধ্যমে ডেল্টা প্ল্যান সংশ্লিষ্ট সব ধরণের তথ্য পাওয়া যাবে। ডেল্টা প্ল্যানের তথ্যের একটা সমন্বয় সৃষ্টি হবে এই পোর্টালের মাধ্যমে।

বৃহস্পতিবার (১২ মে) মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই পোর্টালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী বলেন, জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন করা হলো। এটি একটা বিশাল পরিকল্পনা। তবে এটা আরও গভীর হওয়া দরকার। আমরা আশা করি এটা করতে পারবো। পূর্বের অভিজ্ঞতায় এটাই মনে হয়। ডেল্টা প্ল্যানও আমরা হ্যান্ডেল করবো। এখানে সব ধরনের তথ্য থাকবে।

তিনি বলেন, নানা ধরনের আলোচনা নিয়ে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে চাই। এটা করবেন না, ওটা করবেন না- এই অবস্থায় আমরা নেই। আমরা আলোচনায় বিশ্বাস করি, মত বিনিময়ে বিশ্বাস করি। একটা কথা বার বার বলতে চাই, এখানে আমাদের সচিব-সদস্যরা আছেন। আমাদের কিছু বিষয় আছে এগুলো ভেঙে আধুনিক করতে হবে। বিষয়গুলো আরও প্রাণবন্ত করতে চাই। সবার মতামত নিয়ে কাজ করতে চাই। এটা কাজের জায়গা, ভুলের জায়গা নয়।

জিইডি নলেজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসিমা বেগম, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ