1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

দেশের ১৮ কোটি মানুষের উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ত্রিশ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই দেশকে ধ্বংসস্তূপ করে রেখে চলে গেছে একটি মাফিয়া দল, একটি তথা কথিত সরকার। বিগত দিনে দেশের বিদ্যুৎ, গ্যাস সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংস্তুপ নিয়ে যাত্রা শুরু করেছি। বিদ্যুৎ, গ্যাস, আইন-শৃঙ্খলা, দুর্নীতি, মাদকসহ অসংখ্য সমস্যা নিয়ে কাজ করতে হচ্ছে। একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেয়ার জন্য যা যা করা দরকার বিগত মাফিয়া সরকার করে রেখে গেছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের ১৮০ দিনে অর্জন বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোন লাশ না পড়ে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে। একটি দীর্ঘ মেয়াদি উন্নয়নের চেষ্টা করছে।’

ফ্যামিলি কার্ডের বিষয়ে ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, ‘দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখানে কোন রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়ার সুযোগ নেই। যোগ্য ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডে আওতায় আসবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবুজ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। সন্তানকে সম্পদে পরিণত করবো, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলবো। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ সিংড়া সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ