1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ছোট ছেলেকে নিয়ে দার্জিলিংয়ে কারিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৮১ Time View

দার্জিলিংয়ে কারিনা কাপুর। তার সফরসঙ্গী ছোট ছেলে জেহ। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। তাকে দেখতে ভিড় জমে যায় সেখানে। জেহের সঙ্গে ছিল তার আয়াও।

জানা গেছে, ছবির শুটিংয়ের কাজে সেখানে গেছেন তিনি। ২৮ তারিখ পর্যন্ত সাইফের স্ত্রী দার্জিলিংয়ে থাকবেন। ওয়েব সিরিজের নাম ডিভিশন। পরিচালনা করছেন সুজয় ঘোষ।

শুটিংয়ের সূত্রে প্রায় ৩৫০ জনের একটি দল দার্জিলিংয়ে। সেই দলেরই এক সদস্য জানালেন, কাল থেকে লাভাতে শুটিং শুরু হবে। টানা ৭ দিন চলবে শুটিং। তারপরের দিনগুলোতে দার্জিলিংয়ে শুটিং করবেন বেবো। সেখানে থাকবেন প্রায় ৫ থেকে ৬ দিন।

কে কে অভিনয় করছেন এই ছবিতে? সূত্রের খবর, সাসপেন্স থ্রিলার ধর্মী এই ছবিতে দেখা যাবে অভিনেতা বিজয় বর্মাকে।

বিমানবন্দর থেকেই এদিন বেশ খোশমেজাজে দেখা যায় কারিনাকে। সেখান থেকে সোজা চলে যান কালিম্পঙের একটি হোটেলে। সেখানেই থাকছেন তিনি। তারপর কাল থেকে লাভায় শুটিং।

প্রসঙ্গত, এই প্রথম ওটিটিতে কাজ করছেন কারিনা। জানা গেছে, নেটফ্লিক্সে এই সিরিজটি মুক্তি পাবে। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই প্রথম ফ্লোরে ফিরছেন বেবো। আবার এটাই তার ওটিটি ডেবিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ