1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ভারত থেকে ঈদের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৬৬ Time View

জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের সূচি না থাকায় বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার এবার ঈদ করছেন পরিবারের সঙ্গে, নিজ নিজ গ্রামে। তবে ব্যতিক্রম বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় সেখানেই কাটছে তার ঈদ।

দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএল খেলতে মার্চের শেষ দিকেই ভারত চলে গিয়েছিলেন মোস্তাফিজ। সেখান থেকেই সবার জন্য দিয়েছেন ঈদের শুভেচ্ছাবার্তা। পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপও তার কণ্ঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লির অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা চার ভাই একসঙ্গে বাড়িতে থাকা হয়। আমার বন্ধুরাও থাকে, কাজিনরা থাকে। সবাই মিলেই ঈদটা কাটাই। এই বছর পারছি না।’

এছাড়া নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে ছবি আপলোড করে মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ