1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

গানের শুটিং শেষ করেই ওমরাহ পালনে গেলেন মাহফুজুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৪ Time View

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়। সেগুলো বেশ আলোচনায় আসে। এবারের ঈদেও গান নিয়ে হাজির হবেন তিনি।

এরইমধ্যে তার গানের অনুষ্ঠান তৈরি হয়ে গেছে। এটি প্রচারে আসবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।

এই অনুষ্ঠান শেষ করেই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ড. মাহফুজুর রহমান। ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠ অভিনেতা ডি এ তায়েব।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।’

পোস্টটির সঙ্গে কিছু ছবিও জুড়ে দেন তায়েব। যেখানে মক্কার কয়েকটি ছবির সঙ্গে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।

এদিকে আসন্ন ঈদুল ফিতরে ‘তুমি আমার প্রেয়সী’ নামের অনুষ্ঠানে গান গাইতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় গানের অনুষ্ঠানটি প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ