1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আইপিএলে এবারের মৌসুমে দ্রুততম বল করলেন সেই উমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৫৯ Time View

কাশ্মীরের পেসার উমরান মালিক এবারের আইপিএলে একের পর এক বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন তিনি। গতির আগুনে ঝলসে দিচ্ছেন তিনি প্রতিপক্ষ ব্যাটারদের। একের পর এক গতিময় বল করে অবাক করে দিচ্ছেন সবাইকে। যার ধারাবাহিকতায় রোববার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবারের আইপিএলের সবচেয়ে গতিময় ডেলিভারিটি দিয়েচেন উমরান মালিন।

শুধু একবার নয়, দুইবার ১৫৪ কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই কাশ্মিরী পেসার। একবার রুতুরাজ গায়কোয়াড় এবং দ্বিতীয়বার তিনি গতিময় বল ছুঁড়েছেন মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে। যদিও উইকেটশূন্য থাকতে হয়েছে এই গতিময় পেসারকে।

চেন্নাই ইনিংসের ১০ম ওভার বল করতে আসেন উমরান মালিক। সেই ওভারেরই দ্বিতীয় বলে এবারের আইপিএলের সবচেয়ে গতিময় বলটির ডেলিভারি দেন তিনি। স্ট্রাইকে ব্যাটার ছিলেন রুতুরাজ গায়কোয়াড়।

বলটি ছিল ফুল লেন্থ ডেলিভারি। স্পিডোমিটারে যার গতি ধরা পড়ে ১৫৪ কিমি/ঘণ্টা। তবে বলটিতে সোজা ব্যাটে মাটি ঘেঁষা শটে বাউন্ডারি হাঁকান রুতুরাজ। একেবারে স্ট্রেট ড্রাইভে লং অফ এবং অনের ঠিক মাঝখান দিয়ে বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে দেন রুতুরাজ।

শুধু ওই একবারই নয়, ১৯তম ওভারে মহেন্দ্র সিং ধোনিকেও একই গতির আরো একটি ডেলিভারি দেন উমরান। ওই বল থেকে ১ রান নেন ধোনি। আগের ম্যাচেই গুজরাত টাইটান্সের বিপক্ষে একা ৫ উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী এই পেসার।

প্রসঙ্গতঃ এই বলটি করার মধ্যে দিয়ে এবারের আইপিএলে সবচেয়ে বেশি গতির বল করার রেকর্ডে লকি ফার্গুসনকে পিছনে ফেললেন উমরান। প্রসঙ্গতঃ এর আগে লকি ১৫৩.৯ কি.মি. গতিতে বল করে রেকর্ড গড়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ