1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

অবশেষে কষ্টার্জিত জয় পেলো বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৮৭ Time View

সময়টা ভালো যাচ্ছিল না। টানা তিন ম্যাচে হারের ধাক্কায় চুপসে ছিলেন ভক্তরাও। অবশেষে কষ্টার্জিত জয়ে হাসিমুখে বার্সেলোনা। লা লিগায় রবিবার রাতে টেবিলের ১৭তম স্থানে থাকা মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। এই জয়ে দ্বিতীয় স্থান আরও মজবুত করল কাতালান ক্লাবটি। যদি বাকি থাকা চার ম্যাচে কোন অঘটন না ঘটে তবে দ্বিতীয় স্থানে থেকেই এ মৌসুম শেষ করবে কাতালান ক্লাবটি। চলতি মৌসুমে এই দুই দলের প্রথম দেখায় ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।

ম্যাচের ২৫তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল থেকে গোল করেন মেমফিস ডিপাই। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। এর পর দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বুস্কেটসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বার্সেলোনার জার্সিতে এটি তার ১৮তম গোল।

ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। বাকি সময়ে আরেকটি সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি তারা।

লিগে ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে মায়োর্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ