1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

সুপারস্পোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরের পর হবে ২০২৩ সালের এই আসর। এছাড়া প্রতি বছর জানুয়ারিতেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

সিএসএ’র বিবৃতি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশি খেলোয়াড়দেরও নেওয়া হবে এই টুর্নামেন্টে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো যাবে। নিলামের মধ্যে গোছানো হবে দল।

আইপিএল ব্যতীত বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতোই পারিশ্রমিক দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে। যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সঙ্গে এটি সমানতালে চলতে পারে।’

ছয়টি বেসরকারি মালিকানাধীন দল নিয়ে হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। যেখানে অংশগ্রহণকারী দলগুলো গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পরে সেরা তিন দলকে নিয়ে হবে প্লে-অফ। সবমিলিয়ে তিন-চার সপ্তাহের মধ্যে শেষ হবে ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ