1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে দীপিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৭০ Time View

কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনের যাতায়াত নতুন কিছু নয়। ইতোপূর্বেও সেখানকার লাল গালিচায় নিজের জৌলুস ছড়িয়েছেন। এবারের উৎসবেও দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে এই কান উৎসব দীপিকার জন্য একেবারেই অন্যরকম। কেননা, ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের মূল পর্বের বিচারকের আসন অলংকৃত যাচ্ছেন এ অভিনেত্রী।

খবরটি প্রকাশ করেছে কানের অফিসিয়াল ওয়েবসাইট। ২৬ এপ্রিল প্রাকশিত বিচারকদের তালিকায় দেখা গেছে দীপিকার নাম। সেখানে দীপিকার নামের পাশে অভিনেত্রী, প্রযোজক ও জনদরদি বিশেষণগুলো যোগ করা হয়েছে।

অভিনেত্রী হিসেবে হলিউডের সিনেমায়ও প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দীাপিকাকে। পাশাপাশি বলিউডে তার রয়েছে এক সমৃদ্ধ ক্যারিয়ার। বিচারক হিসেবে জায়গা পেয়ে ক্যারিয়ার যেন আরও সমৃদ্ধ হলো এই অভিনেত্রীর।

উৎসবে দীপিকার সঙ্গে রয়েছেন আরও ৮ জন বিচারক। তারা হলেন—সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ব্রিটিশ অভিনেত্রী ও নির্মাতা রেবেকা হল, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ইতালিয়ান অভিনেত্রী ও নির্মাতা জাজমিন ক্রিঙ্কা, ফরাসি নির্মাতা লাজ লি, নরওয়ের চলচ্চিত্র নির্মাতা ইওয়াকিম ত্রিয়ের ও মার্কিন নির্মাতা জেফ নিকোলস। এই ৯ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্বে রয়েছেন ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ