1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে এখন খাওয়ার কষ্ট নেই, মঙ্গা নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনার সরকারের কৃষি উন্নয়ন ও ব্যাপক খাদ্য সহায়তার ফলে দেশে এখন খাওয়ার কষ্ট নেই, মঙ্গা নেই। প্রতিবছর উত্তরবঙ্গের মঙ্গাতে মানুষ ৩-৪ দিন পর্যন্ত না খেয়ে থাকত, না খেয়ে অনেক মানুষ মারাও যেত। মানুষ এখন পেট পুরে শান্তিতে খায়।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ঈদে একটি মানুষও যেন খাদ্যের কষ্ট না করে, এ জন্য তিনি উপহার পাঠিয়েছেন। শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন, মানুষের কল্যাণে নিয়োজিত আছেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বিএনপির উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, তাদের আমলে দেশে সার পাওয়া যেত না। চালের দাম বেশি ছিল, মানুষ চাল কিনতে পারত না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ক্ষমতায় যেতে চাইলে আন্দোলন নয়, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান।

অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌর মেয়র মনিরুজ্জামান বকলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ