1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

শেখ হাসিনার নিয়ত হলো মানুষের কল্যাণে কাজ করা : আমির হোসেন আমু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬২ Time View

যারা মিথ্যাচারের রাজনীতি করে তারা ইতিহাস থেকে একদিন মুছে যাবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত সবকিছুতেই মিথ্যাচার করে। আমরা ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করে এসেছি। আগামিতেও মোকাবিলা করবো। মিথ্যাচারের জন্য একদিন তারা ইতিহাস থেকে মুছে যাবে।

গতকাল সোমবার বিকেলে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, শেখা হাসিনা ক্ষমতা আসের আগে দেশ কিভাবে ছিল তা আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। বর্তমানে এমন কোন ইউনিয়ন নেই যেখানে কমপক্ষে হলেও ১৫ শত মানুষ বিভিন্ন ধরনের ভাতা পান। শেখ হাসিনার নিয়ত হলো মানুষের কল্যাণে কাজ করা, তার বাবার আদর্শে কাজ করা। তাই তিনি গ্রামের মানুষের সাহায্য এগিয়ে আসছেন। পায়রাবন্দ, পদ্মাসেতু এগুলো চালু হলে দক্ষিণ অঞ্চল হবে সবচেয়ে উন্নত। এই অঞ্চলের দুঃখ কষ্ট লাঘব করতে শেখা হাসিনা কাজ করে যাচ্ছেন।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম চৌধুরীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বক্তব্য দেন। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ