1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষে তৃতীয় পক্ষের অংশগ্রহণ ছিল: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪৫ Time View

নিউ মার্কেটে ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন ও সক্রিয় অংশগ্রহণ ছিল বলেই তা এত বড় সংঘর্ষে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে খরিক মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, তুচ্ছ একটি বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে দুইজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। চিহ্নিত একটি পক্ষ যে করেই হোক শান্তি-শৃঙ্খলা নষ্ট করে অরাজকতা সৃষ্টি করে তা থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়েছে কিছু শিক্ষার্থীকে ইচ্ছে করেই এই ঘটনায় জড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা কী সেটা তদন্ত করলেই বের হয়ে আসবে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ